1. admin@banglarakash.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে গল্প ও চরিত্র

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২১১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

এ সময়ের নাটকের অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। ব্যস্ত রয়েছেন নাটকের অভিনয় নিয়েই। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে তার অভিনীত নাটক নিয়মিত প্রচার হচ্ছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি।

* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

** কয়েকটি নতুন স্ক্রিপ্ট হাতে এসেছে। এগুলো পড়ছি। নিজের চরিত্রগুলো নিয়ে ভাবছি। শিগ্গির শুটিং শুরু করব।

* ধারাবাহিকভাবে প্রচার মাধ্যম বদলাচ্ছে। এ বদলে যাওয়া কীভাবে দেখছেন?

** দেখেন আমাদের পরিচয় কিন্তু একটা, আমরা অভিনয়ের মানুষ। টেলিভিশন বলি ওটিটি কিংবা অ্যাপস বলি, কোথাও কিন্তু আমাদের পরিচয় পরিবর্তন হয় না। অভিনয় করা আমাদের কাজ। প্রচারের বিষয়টি আমাদের হাতে নেই। পরিচালক ও প্রযোজক নির্ধারণ করেন কোথায় কোন কাজটা প্রচার হবে। যে মাধ্যমেই প্রচার হোক, মানুষ দেখেন, মন্তব্য করেন। সেখান থেকে আমরা কখনো অনুপ্রাণিত হই, কখনো নিজকে আরও সচেতন করি।

* বর্তমানে টেলিভিশনের চেয়ে ওয়েব মাধ্যমগুলোতে শিল্পীরা বেশি মনোযোগী মনে হচ্ছে। এটাকে কীভাবে দেখছেন?

** আমি কাজ করছি নিয়মিত। আমার চরিত্রটা কেমন হবে, কীভাবে আরও একটু ভালো করা যাবে, একটি কাজের সঙ্গে যাতে আরেকটি কাজের মিল না থাকে সেদিকেই আমার নজর। বলতে পারেন নিজের চরিত্রের প্রতি আমার খেয়াল বেশি। প্রচার কোথায় হলো এটি আমার কাছে মুখ্য নয়।

* সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে আপনাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ‘আফরান নিশোকে সিনেমাতে দেখতে চাই…’

** হ্যাঁ-আমিও তা দেখেছি। আমি অভিনয়ের মানুষ। অভিনয় করা আমার কাজ। সিনেমাতে কাজ করতে আমার অনাগ্রহের কিছু নেই। তবে অবশ্যই গল্প এবং চরিত্রটাকে আমি প্রাধান্য দেব। কোনো কাজ চূড়ান্ত না হলে আমি কিছু বলি না। হয়তো দর্শক সিনেমাতে দেখতেও পারে আমাকে। কবে কখন সেটি আমি জানি না।

* নতুন কী কাজ করছেন?

** একাধিক কাজ হাতে আছে। এগুলো নিয়ে ভাবছি। শিগ্গির নতুন কাজ নিয়ে দর্শকদের সঙ্গে দেখা হচ্ছে।

 

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT