1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলশিক্ষার্থীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ‘অ্যাকশন’ চান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ Time View

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু ‘হুমকি ধমকি’ নয়, কার্যকর ‘অ্যাকশন’ নেওয়ার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরযে

তার ভাষায়, নতুন সরকারের সামনে সর্বোচ্চ অগ্রাধিকার হল মূল্যস্ফীতি কমানো।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ– এ বিষয়টা চ্যালেঞ্জ। সংসদে যারা, তারা জনগণের প্রতিনিধি। এ সমস্যাগুলো এখন জনগণের নিত্যদিনের সমস্যা। কাজেই প্রথম চ্যালেঞ্জ এখন এটাই।

ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে দেওয়া কথা রাখবে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, ব্যবসায়ীরা কথা রাখবে, মিষ্টি কথায় তো চিঁড়ে ভেজে না। কথা যেভাবে বলতে হয়, সেভাবেই বলতে হবে আমাদের। যে অ্যাকশনের দরকার, সে অ্যাকশন নিতে হবে। শুধু হুমকি ধমকি দিয়ে সমস্যার সমাধান হবে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ। বছরজুড়েই মূল্যস্ফীতি ছিল ১০ এর কাছাকাছি, তাতে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে সাধারণ মানুষকে।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই বেড়ে গেছে চালের দাম, যা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রব্যমূল্য কমিয়ে কীভাবে মানুষের নাগালের মধ্যে রাখা যায়, তার উপায় খুঁজতে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবারের ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেই প্রসঙ্গ ধরে বলেন, এখানে অ্যাকশন নিতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কারণ আমাদের দেশের যে বাস্তবতা, সবকিছু ডান্ডা মেরে ঠান্ডা করা যায় না। কিছু কিছু কৌশলেও যেতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে।

মন্ত্রিদের উদ্দেশে তিনি বলেন, কথায় কথায় কাউকে ধমক দিলে সমস্যা সমাধান হবে না। আমাদের পজিটিভ অ্যাকশনে যেতে হবে। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে পজিটিভ অ্যাকশনে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT