1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অ্যাপে জানালেই ঘরে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ Time View

অ্যাপে জানালেই এলপিজি গ্যাসের সিলিন্ডার ঘরে পৌঁছে দিচ্ছে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোগ ‘গ্যাস মাঙ্কি’। শুধু তা–ই নয়, বাজারে বাড়তি দাম থাকলেও সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাসের সিলিন্ডার কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

দ্রুত সিলিন্ডার ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাজধানীর উত্তরা, উত্তরখান, ভাটারা, বাড্ডা, খিলগাঁও, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, লালবাগ ও যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠানটির ১০টি সার্ভিস পয়েন্ট রয়েছে। প্রাথমিকভাবে শুধু ঢাকা শহরে এ সুবিধা চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্যাস মাঙ্কি।

সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাস মাঙ্কির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার এরশাদ জাহান বলেন, খুচরা বিক্রেতাদের অনেকেই নিজেদের স্বার্থে নির্দিষ্ট প্রতিষ্ঠানের এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি করেন। ফলে ক্রেতারা বিক্রেতাদের পছন্দমতো প্রতিষ্ঠানের সিলিন্ডার কিনতে বাধ্য হন। আমরা এই প্রথা ভাঙতে চাই, গ্রাহকের সেবা নিশ্চিত করতে চাই। আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে দেশের ১০ শতাংশ এলপিজি গ্যাস ব্যবহারকারীকে আমাদের এই সেবার আওতায় আনতে পারব।

গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে গ্যাস মাঙ্কি অ্যাপ নামানোর পর সহজেই স্মার্টফোন থেকে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের এলপিজি গ্যাসের সিলিন্ডার কেনা যাবে। সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্যাস লাইনের সঙ্গে যুক্তও করে দেয় প্রতিষ্ঠানটি। এর ফলে গ্যাসের সিলিন্ডার বহন বা সংযোগের ঝুঁকি এড়ানো সম্ভব। শিগগিরই দেশের অন্যান্য জেলায় এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গ্যাস মাঙ্কি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT