1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অবশেষে টাইব্রেকারে চ্যাম্পিয়ন স্পেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৬৭ Time View

উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের দেখা পায়নি কোনো দল। এর পর টাইব্রেকারেও প্রথম পাঁচটি করে শট শেষে ৪-৪ সমতায়! একাদশতম শট ফিরিয়ে স্পেনকে আবার এগিয়ে রাখেন গোলরক্ষক উনাই সিমন।

এর আগে চতুর্থ শটও ঠেকিয়েছিলেন তিনি। তবে পঞ্চম শটে আইমেরিক লাপের্তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এবার আর সেই ভুল করেননি দানি কারাবাহাল, নিখুঁত শটে লক্ষ্যভেদ করে স্পেনকে শিরোপা এনে দেন তিনি।

অর্থাৎ উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এই টুর্নামেন্টের গত আসরে ফাইনালে উঠে ফ্রান্সের বিপক্ষে হেরে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের। এবার সেই আক্ষেপ ঘোচালেন স্প্যানিশরা।

পুরো ম্যাচে বল দখলের লড়াই থেকে শুরু করে গোল মুখে আক্রমণেও এগিয়ে ছিল স্পেন। তবে ২১টি শট নিয়ে স্পেনের শট লক্ষ্যে ছিল মাত্র দুটি, বিপরীতে ১২টি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যে রাখে ক্রোয়েশিয়া। বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে ছিল ৫৫ শতাংশ সময়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT