1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অবশেষে আমিরাতে দূতাবাস খুলল কাতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৫৯ Time View

অতীতের বৈরিতা ভুলে আগেই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে দুই মুসলিম দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এবার আমিরাতের আবুধাবিতে দূতাবাস চালু করেছে দোহা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুই উপসাগরীয় রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করেছে। সোমবার থেকে এসব দূতাবাসে পুনরায় কাজ শুরু হয়েছে।

এর আগে ২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এমনকি দেশটির ওপর অবরোধ করে তারা। অভিযোগ ছিল, ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখার পাশিপাশি তুরস্ক ও  ফিলিস্তিনে কট্টরপন্থি ইসলামী আন্দোলনকে অর্থায়ন করে আসছে কাতার।

তবে আরব দেশগুলোর অবরোধ আরোপ ও সম্পর্ক ছিন্ন করায় দমে যায়নি কাতারা। ওই সময় দোহার পাশে সকল সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছিল ইরান ও তুরস্কর। পরে ২০২১ সালের জানুয়ারিতে বিবাদের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃস্থাপন করে দেশগুলো।

এর পর রিয়াদ ও কায়রো ২০২১ সালেই দোহায় রাষ্ট্রদূতদের পুনরায় নিয়োগ করে। তবে বাহরাইন এখনো দোহাতে তার দূতাবাস পুনরায় চালু করতে পারেনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এবং শেখ আবদুল্লাহ বিন জায়েদ সোমবার উভয় দেশের দূতাবাস পুনরায় খোলার সঙ্গে সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT