1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে লঞ্চের কেবিনে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ আরেক দফায় বাড়ল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়াল সংঘাত সত্ত্বেও পেছাবে না বিশ্বকাপ, বলছে ফিফা তেহরানে ভয়াবহ বিমান হামলা, বিস্ফোরণে কেঁপে উঠছে শহর আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুবিধা পাবেন ৩৭ হাজার ৫৬৭ পরিবার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : ফরিদপুরে সেই বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৯৬ Time View

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের (৬৫) বিরুদ্ধে ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আর মামলাটি দায়ের করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।  আজ দুপুরে ফরিদপুর কোর্টের পরিদর্শক আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বর্তমানে আতংকের মধ্যে রয়েছে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়। অতিরিক্ক চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য কোতয়ালী থানাকে নির্দেশ দেন। মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংঘঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এব্যাপারে মামলার বাদী ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা, মেরে ফেলে ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানেনা। তিনি আরও বলেন, এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠু বিচার পাবো। তিনি দাবী করেন, এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিলো তা ফাঁস হয়ে গেছে। জাতি জেনে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT