1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬২ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ডেস্কঃ

ফরিদপুরে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জনাব এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে ফরিদপুর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তসলিমা আলী ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা,ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নুরুল হুদা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যাক্তিদেরকে সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তাদের সমাজের মূল ধারায় যুক্ত করার জন্য সকলকে তাদের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন প্রতিবন্ধী ব্যাক্তিরা আমাদেরই কারও ভাই, বোন অথবা সন্তান,তাই তারা যেন সমাজের বোঝা হয়ে না থেকে মূল ধারার জনগোষ্ঠীর সাথে একসাথে কাজ করতে পারে তার জন্য সবাইকে নিয়ে আসতে হবে । আমরা যারা সুস্থ সবল আছি তারা যেন সহযোগীতার মনোভাব নিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসি। তাই প্রতিবন্ধী ব্যাক্তিদের সমাজের বোঝা নয় সম্পদে পরিণত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT