1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে শিশুসহ নিহত ২

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৯৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সাবেকুল ইসলাম।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনসার বেপারী পাড়া এলাকায় মো. ঠান্ডু মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- স্থানীয় লোকমান মোল্লার স্ত্রী মোছা. বরু বেগম (৯০) ও তার নাতনি রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার (৯)। তাসমিয়া গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের ১ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- রাত সাড়ে ৯টার দিকে একটি টিনের চৌচালা ঘরের আড়ার সঙ্গে সিলিং ফ্যানের গোড়া থেকে বৈদ্যুতিক সর্টিসার্কিটে আগুনের সূত্রপাত ঘটলে মূহুর্তের মধ্যে তা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে।

তখন ঘরে শুয়ে থাকা বৃদ্ধা বরু বেগম ও তার নাতি রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে এক শিশুসহ দুজন পুড়ে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট বলে ধারণা করা হচ্ছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন এবং ইউএনও মো. জাকির হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT