1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সালথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরের সালথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে স্বামীর ঘর থেকে জেবা আক্তারের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত জেবা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের খসরু মোল্যার মেয়ে ও একই গ্রামের দুবাই প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী। নিহতের বাবার বাড়ির লোকদের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখেন শ্বশুরবাড়ির লোকেরা। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কোনো উত্তর দিতে পারেননি কেউ।

স্থানীয়রা জানান, দুই বছর আগে কাঁঠালবাড়িয়া গ্রামের সোবহান মণ্ডলের ছেলে কামরুলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জেবা আক্তারের। বিয়ের এক বছর পর তার স্বামী দুবাই চলে যান। তিনি বর্তমানে দুবাই আছেন। জেবা-কামরুল দম্পতির সংসারে কারিমা নামে ৯ মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত জেবার চাচা তানভীর মোল্যা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে জেবার লাশ ঝুলে আছে। আমাদের দাবি, তাকে হত্যা করে তার লাশ শ্বশুরবাড়ির লোকেরা ঝুলিয়ে রেখেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা করব।

তবে নিহত জেবার ভাশুর শাহ আলম মণ্ডল বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী জেবা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। কি কারণে মারা গেছে— এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জানি না। তার সঙ্গে কারও ঝগড়া হয়নি।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT