1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মৌসুমী আপুর সঙ্গে কাজ করা অনেক বড় প্রাপ্তি: অধরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল এই প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ সিনেমাটি। কিন্তু আপাতত আটকে আছে সিনেমাটি। তবে অধরার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে একটি সিনেমাতে অভিনয় করার। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাতে মৌসুমীর ছোট বোনের চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল তার।

অধরা প্রসঙ্গে মৌসুমী সেই সময় শুটিংয়ের ফাঁকে বলেছিলেন- অভিনয় জানা নতুন শিল্পীদের চলচ্চিত্রে আসা খুব জরুরি। নতুনরা অনেক স্বপ্ন ও আশা নিয়ে চলচ্চিত্রে কাজ করতে আসে। নতুনরা যেন সুন্দরভাবে পথচলার সুযোগ পায় এই শুভ কামনা আমার সবসময়ই। অধরার আচার ও আচরণ বেশ পরিশীলিত। তার চমৎকার এক শিল্পী মন আছে, শিল্পকে ভালোবেসে এর জন্য নিবেদিত হয়ে ধৈর্য ধরে কাজ করার একাগ্রতা আছে তার মধ্যে। ধৈর্য ধরে কাজ করলে সে অনেক দূর যেতে পারবে।

মৌসুমীর সঙ্গে কাজ করতে পারাটা নিজের অভিনয় জীবনের অন্যতম অর্জন বলে বিবেচনা করেন অধরা খান। তিনি বলেন, মৌসুমী আপুকে নিয়ে কোনো রকম কিছু বলার যোগ্যতাই হয়নি আমার। তাকে নিয়ে বলার মতো আমি তেমন কেউ-ই নই। তার পরও বলব নায়ক চলচ্চিত্রে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করলেও কাজ করতে গিয়ে বারবারই আমার মনে হয়েছিল যে তিনি আমার সত্যিকারের বড় বোন। তিনি আমাকে এত ভালোবাসেন, আদর করেন যার কোনো কিছুতেই তুলনা হয় না। আমি কৃতজ্ঞ ইস্পাহানী আরিফ জাহান স্যারের কাছে আমাকে এত বড় একটি সুযোগ দেওয়ার জন্য। ‘নায়ক’ সিনেমাটি ২০১৮ সালের মার্চ মাসে নির্মিত হয়।

এদিকে মৌসুমী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনারচর’, আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ ও সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’ সিনেমা তিনটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT