1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে ব্রয়লার ও ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে জেলা ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৫৬ Time View

 

বাংলার আকাশ ডেস্কঃ

১৮ আগস্ট ২০২২, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধাভাজন মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং মান্যবর শ্রদ্ধেয় জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে ব্রয়লার ও ডিমের দোকানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বাজার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ব্রয়লার ও ডিমের দামে কারসাজি করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ না দেয়ার অপরাধে ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী বাজারে অবস্হিত ব্রয়লার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সাফা ট্রেডার্স, মেসার্স বন্ধু ট্রেডার্স ও ভাই-ভাই ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

প্রতিষ্ঠানগুলো বিভিন্ন খামার হতে ব্রয়লার ও ডিম বিক্রি করে আসছিল। এছাড়াও কবিরপুরে ব্রয়লার ও লেয়ার খামার তদারকি করা হয়। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT