1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

অধ্যক্ষকে এমপির পিটুনি, সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক ছাত্রনেতারা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৪৪ Time View

রাজশাহীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করার ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এক সংবাদ সম্মেলন ডেকেছে আশির দশকের ছাত্রনেতাদের সংগঠন।

আশির দশকের ছাত্রনেতা, সাবেক ছাত্রসংগ্রাম পরিষদের রাজশাহীর আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তার লক্ষ্মীপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অধ্যক্ষকে প্রহারের পুরো ঘটনাকে চাপা দিতে চেষ্টা চালিয়েছেন। এমপি ফারুক দাবি করেছেন- এটা তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র; কিন্তু আমি সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে প্রকৃত সত্য ঘটনা, তথ্য-প্রমাণসহ উপস্থাপন করব।

সংবাদ সম্মেলনে আশির দশকের ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে অধ্যক্ষকে মারপিটের ঘটনার তদন্ত শুক্রবার দ্বিতীয় দিনের মতো চলমান ছিল। তদন্ত কমিটির প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার রাজশাহীতে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। তিনি রাজাবাড়ী কলেজের অধ্যক্ষ সেলিম রেজাসহ শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান জানান, ইতোমধ্যে তারা বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা ও মাঠ পর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গেও কথা বলেছেন।

তদন্ত কমিটির প্রধান মোল্লাহ মাহফুজ আল হোসেন জানান, তারা শুক্রবার দ্বিতীয় দিনের মতো তদন্ত কাজ করেছেন। শিগগিরই অধ্যক্ষ হেনস্তার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছে প্রতিবেদন জমা দেবেন। পরে বিষয়টি গণমাধ্যমকেও জানানো হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে নগরীর নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজায় এমপি ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। যদিও বৃহস্পতিবার এমপি ফারুকের পাশে বসে অধ্যক্ষ সেলিম রেজা ঘটনা অস্বীকার করেন। এমপি ফারুকও অধ্যক্ষকে মারপিটের অভিযোগ অস্বীকার করে আসছেন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT