1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নাসিরনগরে পানিবন্দি আশ্রয়ণের বাসিন্দারা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৯২ Time View

প্রবল বৃষ্টি আর উজানের ঢলে পানিবন্দি হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কয়েকটি আশ্রয়ণের বাসিন্দারা। তলিয়ে গেছে কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের চলাচলে রাস্তা। এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবার। খাবারসহ জরুরি পণ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছে আশ্রয়ণের প্রায় শতাধিক পরিবার। অপেক্ষাকৃত নিচু জায়গায় ঘর তৈরির ফলে এমনটি হয়েছে বলে দাবি বাসিন্দাদের।

পানিবন্দি অবস্থায় থাকা আশ্রয়ণের বাসিন্দাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো খোঁজ নেয়নি, দেওয়া হয়নি ত্রাণ। এ চিত্র উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর আশ্রয়ণ কেন্দ্রের। এ ছাড়া পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে কুণ্ডা, ধরমণ্ডল ও ভলাকুট আশ্রয়ণ প্রকল্পের ঘুরগুলো। এসব আশ্রয়ণকেন্দ্রের চারদিকে পানিতে তলিয়ে গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে দুদফায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩০টি আধপাকা ঘর নির্মাণ করা হয়। সেখানে এখন হাঁটুজল। এ ছাড়া কুণ্ডা, ভলাকুট, নাসিরনগর সদর, গোকর্ণ, পূর্বভাগ ইউনিয়নে ১২০টি ঘর নির্মাণ করা হয়। সেগুলোও ডুবো ডুবো অবস্থায় আছে।

বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর আশ্রয়ণের বাসিন্দা সেন্টু মিয়া বলেন, এখন যে পানি হয়েছে তা প্রতিবার বর্ষাতেই হয়। পানি তো ২০০৪ সালের বন্যার মতো হয়নি। এর মধ্যেই ঘরে হাঁটুজল। বেশি পানি হলে তো ঘরের চালাতে পানি চলে যাবে।

আরেক বাসিন্দা মমতাজ বেগম জানান, ঘরে কোনো খাবার নেই। ছোট ছোট বাচ্চাগুলোরে নিয়া আছি বিপদে। সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সাহায্য পায়নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা আশ্রয়ণে যাচ্ছি। তাদের খোঁজ নেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভরাপ্রাপ্ত মোনাব্বর হোসেন বলেন, বন্যাদুর্গত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT