1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৫২ Time View

 

ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রুপাপাত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা, তার ছোটভাই মো. মুরাদ মোল্যা, সানোয়ার মোল্যা ও সাদি।

সোমবার বিকালে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাইকোর্ট থেকে চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়াসহ অন্যরা পাঁচ সপ্তাহের জন্য জামিনে ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। ফরিদপুর জেলা ও দায়রা জজ আলী আকবর শেখ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত গত ২৭ এপ্রিল রাতে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নান্নু ফকির নামে একজন নিহত হন।

এ সময় আহত হন কমপক্ষে ১৫ থেকে ২০ জন। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পরে রুপাপাত ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়াসহ বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT