1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

সীমান্তে ৪২০ বোতল ফেনসিডিলসহ ১ যুবক আটক

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৮৪ Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী জিরাট গ্রামের মাঠ থেকে ৪২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রুহুল আমিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী একটি বেগুনের ক্ষেত থেকে ফেনসিডিলসহ ওই যুবককে আটক করা হয়।

তিনি উপজেলার সীমান্তে ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত কাউসার মোল্লার ছেলে। এ ঘটনায় দর্শনা থানার এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মাদকদ্রব্য পাচার আইনে মামলা করেছে।

সোমবার সকালে তাকে রুহুল আমিনকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, রোববার সন্ধার পর দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই সীমান্ত হয়ে একটি মাদকের বড় চালান আসছে। এ সময় এএসআই আবু বক্কার সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে জিরাট গ্রামের বড় মাঠের আব্দুল কাদেরের বেগুন ক্ষেতে অবস্থান নেয়। চোরাচালানিরা জিরাট মাঠে প্রবেশ করলে পুলিশ ধাওয়া দিলে রুহুল আমীনকে আটক করে। বাকিরা পালিয়ে গেলে ঘটনা স্থল থেকে ভারতীয় মাদকদ্রব্য ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা) সার্কেল মো. মুন্না বিশ্বাস থানা পরিদর্শন করেন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT