1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশের জনগণের কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় অর্থমন্ত্রী জানান, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনগণের চাহিদা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় রেখে বাজেটের বিভিন্ন দিক নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপন হওয়ায় জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করার লক্ষ্যও বাজেটে গুরুত্ব পেয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সীমিত সম্পদ ও বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখা এবং দেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের রূপরেখাও এতে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, বাজেট প্রণয়নের ক্ষেত্রে সমাজের সব স্তরের মানুষকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যও এতে প্রতিফলিত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি শক্তিশালী করাই এবারের বাজেটের অন্যতম উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে বাজেটের লক্ষ্যসমূহ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT