1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন কাঠামোয় মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি এবং নিম্ন গ্রেডে শতভাগ পর্যন্ত বৃদ্ধির আলোচনা চলছে।

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী বর্তমানে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি পেলে এটি প্রায় ১ লাখ ১৭ হাজার টাকায় দাঁড়াবে। একইভাবে ২য় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার টাকার মধ্যে হতে পারে। ৩য় গ্রেডে বেতন ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে প্রায় ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

৪র্থ থেকে ১০ম গ্রেডেও ৫০ শতাংশ বৃদ্ধির হিসাব অনুযায়ী উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হবে। এর মধ্যে ৪র্থ গ্রেডে প্রায় ১ লাখ ৬ হাজার ৮০০ টাকা এবং ১০ম গ্রেডে সর্বোচ্চ প্রায় ৫৭ হাজার ৯৬০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।

১১ থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে ১১তম গ্রেডে বেতন প্রায় ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার টাকার বেশি হতে পারে। ১২তম গ্রেডে ১৬ হাজার ৯৫০ থেকে ৪০ হাজার ৯৫০ টাকা এবং ২০তম গ্রেডে প্রায় ১২ হাজার ৩৭৫ থেকে ৩০ হাজার টাকার বেশি হতে পারে।

অন্যদিকে প্রশাসনিক পর্যায়ে আলোচনা রয়েছে যে ১১ থেকে ২০তম গ্রেডে বেসিক শতভাগ পর্যন্ত বাড়ানো হতে পারে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ১১তম গ্রেডে বেতন প্রায় ২৫ হাজার থেকে ৬০ হাজার টাকার বেশি এবং ২০তম গ্রেডে প্রায় ১৬ হাজার ৫০০ থেকে ৪০ হাজার টাকার বেশি পর্যন্ত পৌঁছাতে পারে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT