1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক সংকট এবং হরমুজ প্রণালির অচলাবস্থার প্রেক্ষাপটে কুয়েতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। কৌশলগত খাদ্য মজুত শক্তিশালী করতে দেশটিকে খাদ্য সহায়তা পাঠানো হচ্ছে।

রোববার (২৫ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রীর প্রতীকী চালান হস্তান্তর করা হয়। কুয়েত সফররত প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর কাছে এ সহায়তা তুলে দেন।

সরকার জানিয়েছে, এটি একটি বৃহত্তর মানবিক সহায়তা কর্মসূচির অংশ। এর আওতায় বাংলাদেশ থেকে মোট ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে ধাপে ধাপে কুয়েতে পাঠানো হবে।

অনুষ্ঠানে কুয়েতের আমিরের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বার্তাও হস্তান্তর করা হয়, যেখানে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সফরকালে উভয় পক্ষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

দুই দেশ পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT