1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ছোট দেশ কুরাসাওর স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মাত্র ১ লাখ ৫০ হাজারের কিছু বেশি জনসংখ্যার দেশ কুরাসাও আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশটি বিশ্বকাপ ইতিহাসে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

ক্যারিবিয়ান দ্বীপদেশ কুরাসাওর আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। দলটিতে ইংলিশ ও ইউরোপিয়ান বিভিন্ন ক্লাবে খেলা একাধিক ফুটবলার রয়েছেন, যাদের মধ্যে সোনজে হ্যানসেন (মিডলসব্রো), তাহিথ চং (শেফিল্ড ইউনাইটেড) এবং সুরান্দি সাম্বো (বার্নলি) উল্লেখযোগ্য।

দলের দায়িত্বে আছেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। ৭৮ বছর বয়সী এই কোচ এবার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।

বিশ্বকাপে গ্রুপ ‘ই’তে কুরাসাও তাদের অভিযান শুরু করবে ১৪ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন তারা মুখোমুখি হবে ইকুয়েডরের এবং ২৫ জুন আইভরি কোস্টের বিপক্ষে খেলবে।

৪৮ দলের এই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT