1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটির দুর্গম এলাকায় ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ত্রিভুজ প্রেমের জেরে সহকর্মী খুন, ফেসবুক আইডি ঘিরে রহস্য যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্যাংককে আহত ‘জুলাই যোদ্ধাদের’ দেখতে জামায়াত আমির, চিকিৎসার খোঁজখবর নিলেন চিকিৎসার ফলো-আপে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবম পে-স্কেলে পেনশন বাড়ার আভাস, নিম্ন আয়েরদের ক্ষেত্রে দ্বিগুণের প্রস্তাব খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পেলেন মির্জা ফখরুলসহ ১৫ জন ফরিদপুরে হামের প্রকোপ বেড়েছে, একদিনে নতুন শনাক্ত ৫৪ ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের বাতানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন কসবা উপজেলার ধজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে মোরছালিন (২৭)। অপর যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, সীমান্তের ওই এলাকায় রাতে গুলির শব্দ শোনা যায়। পরে সকালে এলাকাবাসী ও সীমান্ত সংশ্লিষ্টরা দুইজনের মরদেহ দেখতে পান। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিমিউল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

👉 বিস্তারিত তথ্য এখনো আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT