বাংলার আকাশ ডেস্ক :
সদ্য চালু হওয়া ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এ সম্মানিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।
শুক্রবার (৮ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন—ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, আমিনুল হক, মাহদী আমিন, কামাল উদ্দিন সবুজ, সানজিদা ইসলাম তুলী, তামিম ইকবাল, ড. মাহবুব হাসান, আবদুল হাই শিকদার, আশরাফ কায়সার, ড. আবুল কাশেম হায়দার, আবদুল হক এবং ফাতেমা বেগম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কার প্রবর্তন করেছে।
প্রতি বছর দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।