বাংলার আকাশ ডেস্ক :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও অর্থ ও পরিকল্পনা খাতের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আল মাহমুদ তিতুমীর শুক্রবার ফরিদপুর জেলা সফরে যাচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, সকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। প্রথমে সকাল ১১টায় করিম জুট মিলে যাবেন। এরপর সাড়ে ১১টায় নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করার কথা রয়েছে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে কুমার নদ ও জসিম কমপ্লেক্স এলাকায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবেন।
দিনের শেষ ভাগে বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” বিষয়ক এই সভায় ফরিদপুরসহ আশপাশের জেলা—মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এদিকে সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।