বাংলার আকাশ ডেস্ক :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি আগামী শুক্রবার ফরিদপুর সফরে যাচ্ছেন। নিজ জেলায় এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় ফরিদপুরে পৌঁছে তিনি প্রথমে করিম জুট মিল পরিদর্শন করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় নদী গবেষণা ইনস্টিটিউট এবং দুপুর ১২টা ১৫ মিনিটে কুমার নদ ও জসিম কমপ্লেক্স পরিদর্শনের কথা রয়েছে।
বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী। এতে ফরিদপুরসহ মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।