1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কৃষকদের জন্য নতুন দিগন্ত—কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এক ক্লিকেই ধরা পড়বে তেলের চুরি: কেন্দ্রীয় ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেমে স্বচ্ছতার নতুন দিগন্ত টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, উৎসবে মানুষের ঢল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, গানে গানে বরণ হলো নতুন বছর বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার আকাশ পত্রিকার সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ। পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার পর তিনি সমাবেশস্থলে পৌঁছান।

সকালে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি। পথে বিভিন্ন স্থানে উপস্থিত সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, যা নতুন বছরের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে সারা দেশের ২০ হাজারের বেশি কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ চালু করা হচ্ছে এবং এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একইসঙ্গে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, হ্যালিপ্যাড, স্টেডিয়াম ও মাজার এলাকা সাজানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT