1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ যানবাহনের সংঘর্ষ, স্টিলের বান্ডেলের আঘাতে পথচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পরপর চারটি যানবাহনের সংঘর্ষে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক থেকে ছিটকে পড়া স্টিলের বান্ডেলের আঘাতে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আশরাফ (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহাসড়কে যান চলাচল ধীরগতির সময় প্রথমে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরবর্তীতে আরও একটি কাভার্ডভ্যান এসে পেছন থেকে ধাক্কা দিলে পরপর চারটি যানবাহন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের এক পর্যায়ে ট্রাক থেকে প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পার হওয়ার সময় পথচারী আশরাফ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেকে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT