1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৮ Time View

বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, গত ১ মার্চ রাতে কোতয়ালী থানার স্টেশন মাছ বাজার এলাকায় রাজু শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ রাতে তার মৃত্যু হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, মাদক সংক্রান্ত লেনদেন ও পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের ছোট ভাই ইব্রাহিম শেখসহ কয়েকজন পরিকল্পনা করে তাকে হত্যা করে বলে জানায় পুলিশ।

ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চারটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্ত চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT