বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শনিবার (১৪ মার্চ) একটি পরিচ্ছন্নতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতাল ফরিদপুর এর উদ্যোগে র্যালিটি আয়োজন করা হয়।
র্যালি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া মারাত্মক রোগ। এ রোগ থেকে রক্ষা পেতে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
র্যালি আয়োজনকারীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ চালু থাকবে।