1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে লঞ্চের কেবিনে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ আরেক দফায় বাড়ল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়াল সংঘাত সত্ত্বেও পেছাবে না বিশ্বকাপ, বলছে ফিফা তেহরানে ভয়াবহ বিমান হামলা, বিস্ফোরণে কেঁপে উঠছে শহর আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুবিধা পাবেন ৩৭ হাজার ৫৬৭ পরিবার

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। এর ফলে সরকারি ছুটির দিনগুলোতে আমদানি ও রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন বাদে) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মার্চের শুরুতে পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সকল কাস্টম স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার জন্য অনুরোধ করেছিল। কারণ তৈরি পোশাক খাত ফ্যাশন ও সময়ের ওপর নির্ভরশীল। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য জাহাজীকরণ করতে ব্যর্থ হলে রপ্তানি আদেশ বাতিল হতে পারে, যা উদ্যোক্তা এবং দেশের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

সংগঠনটি চিঠিতে উল্লেখ করেছে, রপ্তানি বাণিজ্য চালু রাখতে বন্দর, কাস্টমস ও ব্যাংকের নিরবিচ্ছিন্ন সহযোগিতা অপরিহার্য। তাই ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) কাস্টম হাউস, ব্যাংক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম চলমান রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT