1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২২০ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে সেপটিক ট্যাংকে পড়ে বিল্লাল শেখ (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় ইস্রাফিল (১৮) মোল্লা নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর বাজারের গণেশ সাহার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

বিল্লাল শেখ উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে।

সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে অসর্তকতাবশত বিল্লাল শেখ নিচে পড়ে যান। এরপর সহযোগী ইস্রাফিল তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, বিল্লাল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT