1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সেকেলে অস্ত্র দিয়ে এখনকার লড়াইয়ে জেতা যাবে না বলে জানান ,ভারতের জেনারেল অনিল চৌহান

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩০০ Time View

ভারতের ‘চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)’ জেনারেল অনিল চৌহান জরুরিভিত্তিতে দেশের প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজকের যুদ্ধটা আগামী দিনের প্রযুক্তি দিয়েই লড়তে হবে, সেকেলে ব্যবস্থায় নয়।’

আজ বুধবার দিল্লিতে ড্রোনবিষয়ক এক কর্মশালায় দেওয়া বক্তব্যে অনিল চৌহান এসব কথা বলেন। তিনি মনে করেন, ভারতের উচিত, কৌশলগত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনায় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো।

চৌহান বলেন, ‘আমদানি করা প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের প্রস্তুতিকে দুর্বল করে দেয়।’

গত মে মাসে পাকিস্তানে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রসঙ্গ টেনে চৌহান দাবি করেন, সীমান্তজুড়ে পাকিস্তান অস্ত্রবিহীন ও অস্ত্রবাহী দুই ধরনের ড্রোনই মোতায়েন করেছিল। এর বেশির ভাগই ধ্বংস করা হয়। এসব ড্রোনের কোনোটিই ভারতীয় সেনাবাহিনী কিংবা বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।

আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব বাড়ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধগুলো দেখিয়েছে, ড্রোন কীভাবে খুব সহজেই কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। ড্রোনের ব্যবহার এখন আর শুধু সম্ভাবনা নয়—এটা বাস্তবতা, যা আমরা এখনই দেখতে পাচ্ছি।’

চৌহান মনে করেন, ভারতকে দেশীয়ভাবে ড্রোন ও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।


Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT