1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

সাধারণ সম্পাদক কে হচ্ছেন, তা নিয়েই মূল আলোচনা এখন আওয়ামী লীগের

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৯৯ Time View

আবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের হাওয়া উঠেছে আগামী ডিসেম্বরে হতে পারে নেতৃত্ব নির্বাচনের আয়োজন প্রতিবারের মতো এবারও মূল আলোচনা সাধারণ সম্পাদক পদ নিয়ে টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ওবায়দুল কাদের এবার পদে বদল আসছেএটা ধরে নিয়ে দলের ডজনখানেক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন

আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার গত ১৩ বছরে দলের জাতীয় সম্মেলন হয়েছে তিনবার। প্রতিবারই নেতৃত্ব নির্বাচন হয়েছে সমঝোতার ভিত্তিতে; গোপন ভোটে নয়। সম্মেলনের আগে কোনো পদে কেউ আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা দেননি, প্রচারেও নামেননি কেউ। তবে ভেতরেভেতরে কাঙ্ক্ষিত পদ পেতে দৌড়ঝাঁপ করেছেন নেতারা। এবারও এর ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন দলের নেতারা

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের মাঠপর্যায়ে দ্বন্দ্বসংঘাত প্রকট। ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪এর শুরুতে জাতীয় নির্বাচন। সম্মেলন হলে নতুন কমিটি নিয়ে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। ফলে আগামী নির্বাচনটা কেমন হবে? দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে কাকে বসানো হবে? এসব নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও ঘনিষ্ঠ পরিসরে আলোচনা করছেন সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন, এটা নিশ্চিত এর বাইরে এবার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দলের নেতৃত্বে আসতে পারেনএমন আলোচনায়ও জোর পেয়েছে অবশ্য আগের সম্মেলনগুলোতেও এই আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেননিআওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র জানায়, দল সরকারকে আলাদা রাখার বিষয়টিও গুরুত্ব পেতে পারে অর্থাৎ যাঁরা মন্ত্রিসভায় আছেন, তাঁদের পারতপক্ষে দলের বড় পদে বিবেচনায় না নেওয়া ২০১৯ সালের সম্মেলনেও এমন চেষ্টা দেখা গেছে জন্য বেশ কয়জন কেন্দ্রীয় নেতা মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর দলের পদ হারান ২০১৮ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়া অনেকে আবার দলের পদ পান

আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন হয় ২০১৯ সালের ডিসেম্বরে। সম্মেলনে গঠিত কমিটির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে

আহৃতঃ প্রথমআলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT