1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার রাজবাড়ীর সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর সশস্ত্র ও বিস্ফোরক মামলার অন্যতম আসামি ‌রাজবাড়ীর সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৮ আগস্ট তারিখ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বড়পুল এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমন করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এতে বেশ কিছু ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতা গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে গেলে অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীরা উক্ত হাসপাতালসহ আশপাশের কোন হাসপাতালে আহতদের চিকিৎসায় বাধা প্রদান করে। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।অতঃপর উক্ত ঘটনায় আহত রাজিব মোল্লা, পিতা-মৃত আব্দুর রাজ্জাক মোল্লা, সং-কাউরিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মোঃ আলমগীর হোসেন তিতুসহ ১৭০ জন এবং অজ্ঞাত নামা আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-৩০/০৮/২০২৪ খ্রি.; ধারা-দন্ডবিধি ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ তদসহ বিস্ফোরক আইনের ৩/৬ । মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আলমগীরসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনার র‌্যাব-১০ রাজবাড়ী জেলা পৌরসভার সাবেক মেয়র মোঃ আলমগীরসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক আটটায় ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত মামলার ৭ নং এজাহার নামীয় আসামী রাজবাড়ী জেলা পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মোঃ আলমগীর শেখ তিতু (৪২), পিতা-মৃত আব্দুল গনি শেখ, সাং-২নং বেড়াডাঙ্গা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT