1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডেঙ্গুতে ৩০ বছর বয়সী নারীর মৃত্যু, এ বছর প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধন মার্কিন কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান নারী, বিশেষ নির্বাচনে জয়ী আয়েশা ওয়াহাব মন্ত্রিসভায় বড় রদবদল: স্থানীয় সরকারে মঈন খান, তথ্যে পার্থ, বিমানে মিল্লাত গোপালগঞ্জ থেকে খুলনার চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি আটক কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মেলা সম্পন্ন, বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত কক্সবাজারের নতুন এডিসি মো. সাইফুল ইসলাম চিতলমারীতে সবজির বাম্পার ফলন: দাম না পেয়ে হতাশায় চাষিরা মাকে মারধর ও মাদক সেবনের অপরাধে যুবকের ১ বছরের কারাদণ্ড! মোবাইলের বিরোধে প্রাণ গেল সাকিবের, চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন!

ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফরিদপুরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফরিদপুরের কর্মকর্তা-কর্মচারীরাও সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এবারের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য হলো “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ”। তারা উল্লেখ করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দেশের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, ড. আখতার হামিদ খানের প্রবর্তিত ‘কুমিল্লা মডেল’-এর ধারাবাহিকতায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত বিআরডিবি প্রান্তিক কৃষক ও ভূমিহীন জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে।

সভায় টেকসই পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT