1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মির্জা ফখরুল এর মতে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৮১ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে

দেওয়ার জন্য সুনির্দিষ্ট চক্রান্ত চলছে। তিনি বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।

গতকাল রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে অপপ্রচার হচ্ছে, তার পেছনে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। এর লক্ষ্য—বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা। সেই চক্রান্তের বড় অংশ হলো আমাদের নেতা তারেক রহমানকে খারাপ জায়গায় উপস্থাপন করা, তাঁর ভাবমূর্তি বিনষ্ট করা।’

২০০২ সালের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে তাঁর সঙ্গে থাকা তারেক রহমানকে পরিচয় করিয়ে দেন,

মাই সান’ বলে। তখন চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বলেন, ‘ক্যারি ফ্ল্যাগ অব ইওর ফাদার অ্যান্ড মাদার’। তারেক রহমান সেই দায়িত্বই পালন করছেন। তিনি নিপীড়নের শিকার হয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন, নির্বাসনে দিন কাটিয়েছেন, তবু মাথা নত করেননি।তারেক রহমানকে ‘আশার প্রতীক’ হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যেভাবে তিনি সংগঠনকে পরিচালনা করছেন, যেভাবে স্বল্প সময়ে দলের বিভিন্ন পর্যায়ে মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন, তা অনেকের পক্ষে সম্ভব হতো না। তাঁর মধ্যে রয়েছে অসাধারণ সাংগঠনিক দক্ষতা।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপ থেকেও জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরও অনেকে মনে করেছিল বিএনপি শেষ। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার জেগে উঠেছিল। সেটিই বিএনপির মূল শক্তি—এটা আমাদের ইনহেরেন্ট পাওয়ার।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির উপস্থিতি শক্তিশালী করার তাগাদা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে প্রভাবিত করছে আমাদের মানুষকে। সেই সঙ্গে সাইবার ওয়ার্ল্ডে যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য যে প্রস্তুতি ওই জায়গায় আমরা কিন্তু খুবই দুর্বল। এই জায়গাটা আরো সবল করা দরকার আমাদের। এই জায়গাটায় তরুণদের প্রবলভাবে আসা দরকার। কারো অনুমতি নেওয়ার দরকার নেই।’

তিনি বলেন, ‘আমরা বলি আমরা শ্রেষ্ঠ। কিন্তু কেন শ্রেষ্ঠ, সেটাও বুঝিয়ে বলতে হবে। মেধার কোনো বিকল্প নেই। মেরিটোক্রেসি ছাড়া সামনে এগোনো যাবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT