1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

মাদারীপুরে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২০৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মাদারীপুরের সদর উপজেলার একটি গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা দাদন মাতুব্বর, তার ছেলে বাতেন মাতুব্বর, আব্বাস আলী মাতুব্বর ও পলি আক্তার। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কথা বলতে গেলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্ত পক্ষ ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT