1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা: এখন শুধু ন্যায়বিচারের অপেক্ষা বিল উত্থাপনে জটিলতায় নুরুল হক নুর, স্পিকারের সহায়তায় শেষ পর্যন্ত পাস আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার ফরিদপুরে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীতে হামের প্রকোপ ভয়াবহ: একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ যশোর জেনারেল হাসপাতালে তীব্র ওষুধ সংকট, রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ কর্ম হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে উদ্যোগ চলছে: শামা ওবায়েদ বগুড়া-৬ উপ-নির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.২৩ শতাংশ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৭ হাম সন্দেহভাজন রোগী শনাক্ত, মৃত্যু নেই তিন দিন রাতে ধীরগতির ইন্টারনেট, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ তিনজন আটক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম ডেস্কঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ এক দম্পতি সহ তিনজনকে আটক করা হয়েছে। আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ১৮,শ পিচ ইয়াবা সহ পৌর সভার হোগলাডাঙ্গী সদরদী এলাকা থেকে তাদেরকে আটক করে। ওই দম্পতি কক্সবাজার থেকে মাদকের এই চালানটি ‘হোম ডেলিভারি’ দিতে এসেছিলেন। আটকরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার পূর্ব নোনাছড়ি এলাকার বাদশা মেয়ার ছেলে ওমর ফারুক (২৫),তার স্ত্রী মরিয়ম আক্তার (২৪) ও তার সহযোগী উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের নান্নু শিকদারের ছেলে হাবিব শিকদার (২৯)।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া হাবিবের ঘর তল্লাাশি করে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব শেখ জানান, কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে ওই দম্পত্তি তাদের পেটের মধ্যে বহন করে। পরে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করা হয়। এরপর পরিস্কার করে পুনরায় প্যাক করে সেই মাদক ভাঙ্গায় বিভিন্ন স্থানে পৌছে দেয়া হয়।

ওই কর্মকর্তা আরও জানান, গত ১৪ জানুয়ারি ভাঙ্গা টোল প্লাাজা এলাকায় একই কৌশলে মাদকের বড় একটি চালান নেওয়ার সময় এক যুবক গ্রেপ্তার হয়। একই সিন্ডিকেটটি দীর্ঘদীন যাবৎ বিভিন্ন কৌশলে মাদক পাচার ও বিক্রি করে আসছিলা। মাদক ব্যবসায়ীরা যত কৌশল অবলম্বন করুক, তাদের আইনের আওতায় আনতে তারা তৎপর রয়েছে। তাদের কৌশলে অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটকা পড়ে। মাদক পাচারকারীদের ধরতে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, ভাঙ্গায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT