1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ কাতারে আটকে থাকা ইরানি তহবিল ছাড়তে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্মতি, আলোচনায় নতুন অগ্রগতি পহেলা বৈশাখে থাকতে পারে বজ্রবৃষ্টি, কিছুটা কমবে গরমের তীব্রতা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বন্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীকে জিম্মি করে লুট ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মাসুমা বেগম, সবাই সুস্থ চট্টগ্রামের ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার নাহিদ ইসলামের

বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীকে জিম্মি করে লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে নারায়ণগঞ্জের বন্দরে এক প্রবাসীকে লক্ষ্য করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে স্বর্ণ, নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপ ও পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বোরহানউদ্দিন, যিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। তিনি বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।

পথিমধ্যে এশিয়ান হাইওয়ে এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি দল তার গাড়ির গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করে সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT