1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলার আলিপুর এলাকায় অবস্থিত বান্ধব পল্লীতে দুটি সাততলা আবাসিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সিঁথিল।

অনুষ্ঠানে এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে বান্ধব পল্লীর বাসিন্দারা আধুনিক ও নিরাপদ ভবনে বসবাসের সুযোগ পাবেন, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে প্রায় ৭৫০ বর্গফুট। এতে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা, যেখানে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৬৬৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT