1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৮০ Time View

দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ঢাকাতে তাদের নতুন একটি শাখা চালু করতে যাচ্ছে। রাজধানীর বিজয় সরণীতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এটি চালু হবে ঈদের পর থেকে। এটি হবে তাদের পঞ্চম শাখা। স্টার সিনেপ্লেক্সে বুধবার তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপনণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এটি হবে সিঙ্গেল স্ক্রিনের হল। এখানে আসন সংখ্যা হবে ১৮৬টি। এরইমধ্যে অধিকাংশ কাজ শেষ করেছে স্টার সিনেপ্লেক্সের।

বর্তমানে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, একেএস টাওয়ার ও সনি স্কয়ারে। নির্মাণাধীন রয়েছে বগুড়া, রাজশাহী ও চট্টগ্রামের শাখা। শাখাগুলো আগামী বছরেই চালু করা হবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হলস্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT