1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

বগুড়ায় তারেক রহমানের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৭ Time View

বাংলার আকাম ডেস্ক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী সফরে নিজ জেলা বগুড়ায় যান। সকালে ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান।

সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। দিনের কর্মসূচির শুরুতে একাধিক অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ফলক উন্মোচন করা হয়।

সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করা হয়। এরপর সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করা হয়। সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশন হিসেবে ঘোষণার ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়।

দুপুরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় যান এবং সেখানে একটি স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনে অংশ নেন।

বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখেন। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনের কর্মসূচি রয়েছে।

দিনশেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT