1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ভালো চাকরির আশায় ভারতে গিয়ে পাচারের শিকার হওয়া ১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) রাতে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুনর্বাসন ও সহায়তার জন্য একটি মানবাধিকারভিত্তিক বেসরকারি সংস্থার কাছে তাদের দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ভালো চাকরির প্রলোভনে দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়। দুই দেশের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হলে তারা দেশে ফেরার সুযোগ পান।

সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা ও প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT