1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ছে না: প্রধানমন্ত্রীর বার্তা ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ইরানের ৫ কঠোর শর্ত ফরিদপুরে চাঞ্চল্য: সাবেক এমপি প্রার্থীর বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ মাদারীপুরে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড়, সদরঘাটে ব্যস্ততা দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি ভয়াল ২৫ মার্চ আজ: জাতীয় গণহত্যা দিবস পালিত ফরিদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন আগামীকাল

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের ‌সংসদ সদস্য এ.কে. আজাদ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের ‌সংসদ সদস্য এ.কে. আজাদ

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খলিফা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর ৩ আসনের ‌ সংসদ সদস্য এ.কে. আজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ‌ বিষ্ণুপদ ঘোষাল, মাধ্যমিক শিক্ষা অফিসার ‌ ইকবাল হাসান, ইঞ্জিনিয়ার খন্দকার আফজাল হোসেন, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন ‌ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর হোসেন প্রভাত কুমার বিশ্বাস, গুরুদাস সাহা, ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল শেখ, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিবাবক বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‌ ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন মানসম্মত শিক্ষা না হলে ‌ এখান থেকে ভালো কোন ছাত্রছাত্রী বেরিয়ে আসবে না। এখানে নতুন চারতলা ভবন নির্মাণ করা হবে। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে। বিদ্যালয় টি ফরিদপুর জেলার মধ্যে শিক্ষা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে। স্কুলটি যাতে দেশের মধ্যে অন্যতম স্কুলে পরিণত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্কুলের শিক্ষার্থীদের জন্য এক লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন , কূচকাওয়াজ এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT