1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ছে না: প্রধানমন্ত্রীর বার্তা ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ইরানের ৫ কঠোর শর্ত ফরিদপুরে চাঞ্চল্য: সাবেক এমপি প্রার্থীর বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ মাদারীপুরে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড়, সদরঘাটে ব্যস্ততা দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি ভয়াল ২৫ মার্চ আজ: জাতীয় গণহত্যা দিবস পালিত ফরিদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন আগামীকাল

ফরিদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

ফরিদপুরে আজ ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় শহরের রাজবাড়ি রাস্তার মোড় সংলগ্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেবনাথ, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা-২০২৪ এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আলোচনা সভায় ‌বক্তারা দেশ ও জাতির স্বার্থে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন এবং বিজ্ঞান এবং প্রযুক্তির কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত মেলায় ‌ মোট ২২ টি স্টল অংশগ্রহণ করছে।শিশু ও স্কুল কলেজ শিক্ষার্থীদের মোবাইলে ও ইন্টারনেটের আসক্তি রোধে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের তথ্য প্রযুক্তি গবেষণা করার গুরুত্ব তুলে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT