1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ বসতঘর, খোলা আকাশের নিচে ১১ পরিবার বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার: সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: কর্মসূচি স্থগিত করল জাকসু গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, জঙ্গলে মরদেহ উদ্ধার জামায়াত–হেফাজত টানাপোড়েনে নতুন উত্তেজনা, জোটে থাকা নেতাদের বিষয়ে কঠোর অবস্থান লালমনিরহাট সীমান্তে যুবক নিহত, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ, সরকারি চাকরিজীবীদের মধ্যে কৌতূহল সারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত যশোরে চাহিদার দ্বিগুণ ধান উৎপাদন, তবুও ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক দুর্নীতিবাজদের ৪০ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেয়েছে দুদক

ফরিদপুরে সুবিধাভোগী কার্ড বিতরণে স্বচ্ছতার দাবি জানালেন কে এম নাজমুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর পৌরসভার বিভিন্ন সুবিধাভোগী কার্ড ও সহায়তা প্রকৃত প্রাপ্যদের মাঝে সঠিকভাবে বিতরণের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলাম।

শুক্রবার রাতে শহরের গোয়ালচামট এলাকায় বিসর্জন ঘাট চত্বরে ১২ ও ১৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুবিধাভোগী কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করলে প্রকৃত দরিদ্র মানুষই সরকারি সহায়তা পাবে। অনেক ক্ষেত্রেই দরিদ্র ও শ্রমজীবী মানুষ বঞ্চিত হচ্ছে, অন্যদিকে তুলনামূলক স্বচ্ছল ব্যক্তিরা একাধিক সুবিধা পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

কে এম নাজমুল ইসলাম আরও বলেন, ফরিদপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করাই তার লক্ষ্য। জনগণ যেন সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করে—এমন আহ্বান জানান তিনি।

আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে তিনি নির্বাচন করবেন এবং সবসময় মানুষের পাশে থাকবেন।

এছাড়া তিনি রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক বাসুদেবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা কে এম নাজমুল ইসলামকে একজন স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে সমর্থন জানাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT