1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, জঙ্গলে মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার অটোরিকশাটি পাশের জঙ্গলে ফেলে রেখে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিচয়-

নিহত মেহেদী হাসান আসিফ ওই এলাকার মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

কীভাবে ঘটনা জানা যায়-

স্থানীয়রা সকালে নির্জন মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের অটোরিকশাটি ঘটনাস্থলের কাছেই জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থলে রহস্যজনক আলামত-

মরদেহের পাশে একটি নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

নিহতের মায়ের আহাজারি-

নিহতের মা আছমা বেগম বলেন,

“বুধবার বিকেলে ছেলে রিকশা নিয়ে বের হয়েছিল। রাতে আর ফেরেনি। পরে সকালে ছেলের মরদেহ পাওয়া যায়।”

পুলিশের বক্তব্য-

শ্রীপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন,

“ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT