1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

ফরিদপুরে সড়ক নিরাপত্তা সংকট নিয়ে নিসআ’র উদ্বেগ, দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলায় সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা কমিটি। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে দীর্ঘদিন ধরে দুর্ঘটনার সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। বিশেষ করে ভাঙ্গা–ফরিদপুর মহাসড়কের বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সড়কটির টেকসই সংস্কার, গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া শহরের ট্রাফিক ব্যবস্থাপনায়ও দুর্বলতা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল অব্যাহত রয়েছে। পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রর অবাধ চলাচল শহরের যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু এবং পূর্বে সংঘটিত আরেকটি দুর্ঘটনার বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছে সংগঠনটি।

নিসআ নেতারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ঝুঁকিপূর্ণ সড়কের মানসম্মত সংস্কার এবং সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের জরুরি দাবি বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT