1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

ফরিদপুরে শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে একটি শিশু খাদ্য প্রস্ততকৃত কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্য তৈরিতে অনিয়মের অভিযোগে শহরের বদরপুরের “দিব্য ফুড প্রোডাক্টস” নামে একটি শিশুখাদ্য পণ্য উৎপাদনকৃত কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ‌ মেয়াদ উত্তীর্ণ ‌ খাদ্য ও কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন- ফরিদপুরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এ ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান বলেন, জেলায় সর্বস্তরে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় “দিব্য ফুড প্রোডাক্টস” নামে একটি খাদ্য পণ্য প্রস্তুত কারখানায় অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ মোতাবেক তাৎক্ষণিক এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে ব্যাপক পরিমাণে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও বিষাক্ত কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT