1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ বসতঘর, খোলা আকাশের নিচে ১১ পরিবার বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার: সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: কর্মসূচি স্থগিত করল জাকসু গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, জঙ্গলে মরদেহ উদ্ধার জামায়াত–হেফাজত টানাপোড়েনে নতুন উত্তেজনা, জোটে থাকা নেতাদের বিষয়ে কঠোর অবস্থান লালমনিরহাট সীমান্তে যুবক নিহত, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ, সরকারি চাকরিজীবীদের মধ্যে কৌতূহল সারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত যশোরে চাহিদার দ্বিগুণ ধান উৎপাদন, তবুও ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক দুর্নীতিবাজদের ৪০ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেয়েছে দুদক

ফরিদপুরে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ৯টায় “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কবি জসীমউদদীন হলে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াছুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে কবি জসীমউদদীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ ইলিয়াছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম।

বক্তারা মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT