1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

ফরিদপুরে ভাঙ্গায় দুই এস এস সি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ Time View
আনোয়ার জাহিদ :
ফরিদপুরের ভাঙ্গায় সায়েম শেখ (১৬) ও আশিক মাতুব্বর (১৭) নামের দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তারা।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ভাঙ্গা পৌর সদর এলাকার কলেজ রোডের কাওসার মোল্লার হোটেলের সামনে ওই দুজন পরীক্ষার্থীকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
গুরুতর আহত দুই পরীক্ষার্থী সায়েম শেখ ও আশিক মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি পরীক্ষা থাকায় দুই পরীক্ষার্থী আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাড়ি থেকে একটি ভ্যানযোগে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসছিল। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের ফাহিম নামের এক যুবক তাদের ভ্যানের গতিরোধ করে ধারালা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  স্থানীয় জনগণ তাদেরকে রক্তাক্ত  উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিত মল্লিক জানান, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT