1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি ‌ সজীবকে গ্রেফতার করেছে পুলিশ

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪৯ Time View

🚨 ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি সজীব গ্রেপ্তার

বাংলার আকাশ ডেস্ক

ফরিদপুরে ধর্ষণের মামলার প্রধান আসামি সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ নভেম্বর ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে চেতনানাশক দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত যুবক সজীব প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী কিশোরীকে ওই হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী অসুস্থ অবস্থায় পড়েন এবং তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত অপরাধী দমনে মাঠে নামে এবং কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত সজীবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান সাংবাদিকদের জানান, “ধর্ষণের মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাছাড়া, ভুক্তভোগী ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান ও তদন্ত চলবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT